
মাগুরায় মহম্মদপুরে বর্জ্রপাতে সানোয়ার নামে এক ব্যাক্তি আহত হয়ে হাসপাতালে
তৌহিদ, মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে বর্জ্রপাতে সানোয়ার (৫০) নামে এক জন কৃষক আহত হয়েছে। শুক্রবার ১০ অক্টোবর বেলা ১ টার সময় সানোয়ার মিজ বাড়ির টিউবওয়েলে গোসল করছিল। এমন সময় তার থেকে ৫/৬ হাত দুরে গাছের উপর হঠাৎ বর্জ্রপাত পড়ে।
বর্জ্রপাতের বিকট শব্দে সানোয়ার অচেতন হয়ে পড়লে বাড়ির লোকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সানোয়ার হাসপাতালে সার্জারী বিভাগের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্জ্রপাতে গাছটি ফেড়ে চৌচির হয়ে যায়।