
বদরগঞ্জ,রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনের রাজনীতিতে তরুণ ও উদ্যমী এক নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছেন আল ইমরান সুজন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আল ইমরান সুজনের প্রচারনায় জীবনযাপন, সুস্পষ্ট রাজনৈতিক দর্শন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা, কর্মপরিকল্পনা তুলে ধরায় তাকে দিনদিন জনপ্রিয় করে তুলেছে মানুষের কাছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে চোখে পড়ার মতো। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত হচ্ছেন একজন সাহসী, মেধাবী ও কর্মীবান্ধব নেতা হিসেবে।
তার নেতৃত্বে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়েছে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি পেয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও রয়েছে তার সরব উপস্থিতি।
স্থানীয় জনগণের ভাষ্যমতে, সুজনের মতো একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক তরুণ রাজনীতিক বদরগঞ্জ-তারাগঞ্জ ২ আসনের ভবিষ্যতের জন্য আশার আলো। তিনি রাজনীতিকে ক্ষমতা নয়, বরং সেবা হিসেবে দেখেন—এই মানসিকতা তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে।
আল ইমরান সুজন বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। বদরগঞ্জ-তারাগঞ্জের প্রতিটি মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পায়—সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।’’
নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনাতেও রয়েছেন তিনি। তবে সুজনের ভাষায়, এখনই কোনো নির্বাচনী হিসাব নয়, বরং মানুষের আস্থা অর্জনই তার প্রথম ও প্রধান লক্ষ্য।
জনগণের মাঝে সাড়া জাগানো এই তরুণ নেতা ধানের শীষের মনোনয়ন নিয়ে রংপুর ২ সংসদীয় আসনে চমক দেখাতেও পারে বলে প্রত্যাশা করেন বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলার মানুষ।