1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে ডিবি'র সাফল্য নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডিবি’র সাফল্য নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

ময়মনসিংহে ডিবি’র সাফল্য নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার

সারোয়ার কবির ফাহাদ, স্টাপ রিপোর্টার, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার তৎপর অভিযানে নি’খোঁ’জ হওয়া দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে, গত (৪ অক্টোবর ২০২৫) তারিখ সকাল ১১টা নাগাদ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ছনধরা হাটপাগলা এলাকা থেকে সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন নামের দুই কিশোরী নিখোঁজ হন, পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায়, তৃপ্তির পিতা মো. মুছলেম উদ্দিন এবং মিথিলার মাতা আছমা বেগম ফুলপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন, এ ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী মোঃ আখতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস্‌) এর নির্দেশনায়, অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ এর তদারকিতে তদন্ত কার্যক্রম শুরু হয়, তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) বিপুল কুমার সাহা ও এএসআই (নিঃ) জাহাঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (৯ অক্টোবর ২০২৫) তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে নিখোঁজ কিশোরী দু’জনকে উদ্ধার করতে সক্ষম হন, পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উক্ত ভিকটিমদের তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়, ডিবি পুলিশ ময়মনসিংহ জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ