1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বার টু চান্দিনা রোডে মাছ চাষ করলেন হাসনাত আব্দুল্লাহ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বার টু চান্দিনা রোডে মাছ চাষ করলেন হাসনাত আব্দুল্লাহ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ আল আমিন
দেবিদ্বারে কুমিল্লা জেলা প্রতিনিধি।

১০ অক্টোবর শুক্রবার সকালে দেবিদ্বার-চান্দিনা সড়কের একটি অংশে প্রতীকীভাবে মাছ চাষ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবিদ্বার টু চান্দিনা রোডের বিভিন্ন স্থানে পানি জমে থেকে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ শুক্রবার সকালে রাস্তার পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেন। তিনি বলেন, এই রাস্তা এখন আর সড়ক নয়, মনে হয় মাছ চাষের পুকুর। তাই আমরা ভাবলাম, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত মাছ চাষই ভালো। স্থানীয় এলাকাবাসী জানান, এই প্রতীকী কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে হাসনাতের উদ্যোগকে “ব্যতিক্রমী প্রতিবাদ” হিসেবে দেখছেন।

উল্লেখ্য, দেবিদ্বার-চান্দিনা সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ। এতে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি এখন খানাখন্দে ভরা, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। এলাকাবাসী দ্রুত এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ