1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দারুসসালাম ওয়ার্ডে উঠান বৈঠকে মানুষের ঢল,ন্যায়ের সমাজ গঠনের অঙ্গীকার-শফিউল আলম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দারুসসালাম ওয়ার্ডে উঠান বৈঠকে মানুষের ঢল,ন্যায়ের সমাজ গঠনের অঙ্গীকার-শফিউল আলম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাংগঠনিক দারুস সালাম ওয়ার্ডের ব্যবসায়িক ইউনিটের বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে বন্দরটিলা আকমল আলী খালপাড় এলাকায় অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ইপিজেড) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শফিউল আলম।

তিনি বলেন,“দেশে ন্যায়ভিত্তিক সমাজ, প্রকৃত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধই একমাত্র পথ। আজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দুর্নীতি ও অন্যায় সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। আমরা সেই ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন,“নারী ও শিশুদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। সামাজিক অবক্ষয়, মাদক, নারী নির্যাতন ও বেকারত্ব দূর না করলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, যাতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রকৃত অর্থে জনগণের সেবক হিসেবে কাজ করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। তিনি বলেন,“জনগণের আস্থা অর্জন করতে হলে কর্মীদের জীবনাচরণ হতে হবে ইসলামী আদর্শের প্রতিফলন। ক্ষমতার মোহ নয়, জনগণের সেবা— এটাই রাজনীতির মূল উদ্দেশ্য। আমাদের রাজনীতি হতে হবে দায়িত্ব, ত্যাগ ও সততার মিশেলে গঠিত।”

এছাড়া আরও বক্তব্য রাখেনঃ ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাহেদ,ওয়ার্ড সভাপতি মিজান খান,ও আনিসুর রহমান। ডঃ কামাল ইউনিট সভাপতি নাজমুল বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা আজ মারাত্মকভাবে হুমকির মুখে। তাই শান্তি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দারুস সালাম ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজান খানের কঠোর নেতৃত্বে এবং ওয়ার্ড বিএম।সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের আহমদের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, যুবক ও নারীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।

বক্তারা আরও বলেন,“যখন সমাজে নৈতিকতা ও মানবিকতা ফিরে আসবে, তখনই দুর্নীতি ও অন্যায়ের শৃঙ্খল ভাঙা সম্ভব হবে। ইসলামী মূল্যবোধে পরিচালিত ন্যায়ের রাজনীতিই পারে জনগণকে প্রকৃত মুক্তি দিতে।”

বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।সভা শেষে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ