1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

‎বুধবার রাত ১০টায় কোস্টগার্ড স্টেশনের একটি দল মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান চালায়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ২০ হাজার টাকা।

‎রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুল ইসলাম জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

‎সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।”


‎তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ