1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাজারহাটে তিস্তার ভাঙ্গনে সর্বস্বান্ত ৭৬ পরিবার পেলো ত্রাণ ও নগদ সহায়তা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাটে তিস্তার ভাঙ্গনে সর্বস্বান্ত ৭৬ পরিবার পেলো ত্রাণ ও নগদ সহায়তা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

রাজারহাটে তিস্তার ভাঙ্গনে সর্বস্বান্ত ৭৬ পরিবার পেলো ত্রাণ ও নগদ সহায়তা

রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:তারিখ ৫-১০-২০২৫ ইং।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হয়ে পড়া চর গতিয়াশাম এলাকার ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে রাজারহাট উপজেলা প্রশাসন। ৯ অক্টোবর বৃহস্পতিবার – দুপুরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশামে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে তিস্তা নদীর ভাঙ্গনের শিকার হয়ে এ এলাকার শত শত পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও সম্পদ হারিয়েছে। অনেকেই আজ রাস্তার ধারে অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ সহায়তার মধ্যে ৩ মেট্রিক টনের বেশি চাল বিতরণ হয় , মসুর ডাল, সয়াবিন তেল, লবণ এবং নগদ ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে চরবাসীর মুখে ফুটেছে হাসি। তারা এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল-ইমরান বলেন, “নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে প্রশাসন। আমাদের মাঝে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আমরা নিয়মিত আপনার খোঁজখবর রাখছি। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে আছি।”

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাজ চলমান থাকার কথা উল্লেখ করেন। তিনি সামাজিক সমস্যা যেমন—ধর্ষণ, খুন, জমি দখল, জুয়া ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে এবং আইনের শরণ নিতে পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, গোলাম রসূল রাখি,বলেন “তিস্তার ভাঙ্গনে প্রতিবছরই শত শত পরিবার গৃহহীন হচ্ছেন। তবুও জীবনযুদ্ধে টিকে থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি”

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআসাদুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোঃরেজাউল করিম, রাজারহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ আনিছুর রহমান
আকবর আলী, সেকেন্দার আলী লিমন, রতন রায় – মো: মামুনুর রশীদ ৮নং ওয়ার্ড ইউপি সদস্য, মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত চরবাসী উপস্থিত ছিলেন।

রতন রায় : রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি।
01886979256

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ