1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার

ফরিদপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে নেমেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মধুরবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চলা এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বাজারের ব্যবসায়ী, দোকানদার, পথচারী ও স্থানীয় জনগণের হাতে বিএনপির লিফলেট বিতরণ করে দলের কর্মসূচি সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, “আশা করি বড় ভাইয়ের ব্যাপারে ফরিদপুর-১ আসনের জনগণের আর কোনো সন্দেহ নেই। যারা এখনও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। সত্য দেরিতে হলেও একদিন উদ্ঘাটিত হয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ বন্ধ করা। জনগণ এখন পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের প্রতীক।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতারা ফরিদপুর-১ আসনের কেন্দ্রীয় নেতা ও সম্ভাব্য প্রার্থী মো. সাহাবুদ্দিন আহমেদ–এর পক্ষে একাত্মতা ঘোষণা করেন। তারা বলেন, “জননেতা মো. সাহাবুদ্দিন আহমেদই জনগণের প্রকৃত প্রতিনিধি, যিনি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।”

নেতারা আরও জানান, ফরিদপুর-১ আসনে বিএনপির গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ