1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম তুমুলিয়া সাকিনস্থ জনৈক ওহিদ মোল্লার বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ওহিদ মোল্লা (৪৫) নামে একজনকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ওহিদ মোল্লা মৃত শহিদ মোল্লার পুত্র এবং কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১২, তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রি.)।
মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মোঃ রিগ্যান মোল্লা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন,
“মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ