1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আলী শাহ পাড়ায় উঠান বৈঠক — ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলী শাহ পাড়ায় উঠান বৈঠক — ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাংগঠনিক আলী শাহ পাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ইপিজেড) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শফিউল আলম বলেন,“দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই। সমাজে যে অন্যায়, মাদক, দুর্নীতি ও নারী নির্যাতনের বিস্তার ঘটেছে, তার মূল কারণ হলো নৈতিকতার অভাব। ইসলামী নীতি ও নৈতিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন,“আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা অর্জন করেই আমরা একটি ন্যায়নিষ্ঠ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। তিনি বলেন,“আজকের সময়টা ইসলামী চেতনা জাগ্রত করার সময়। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সহজতর হবে ইনশাআল্লাহ।”

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বি.এম. সেক্রেটারি ও ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর ওসমান গনি। তিনি বলেন,“ইসলামী আন্দোলনের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষা করা। এজন্য দরকার ধৈর্য, ত্যাগ ও পারস্পরিক সহযোগিতা।”

এসময় আরও বক্তব্য রাখেন —৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাহেদ,মামুন খান,মুজিবুর হক বকুল,দারুস সালাম ওয়ার্ড জামায়াত সভাপতি মিজান খান, ৩৯ নং প্রশাসনিক ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য ও বিভাগীয় যুব ও যুব ক্রীড়া প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে নৈতিকতা, সততা ও আমানতদারিতা বৃদ্ধি করতে হবে। ইসলামী মূল্যবোধই সমাজে প্রকৃত ন্যায় ও শান্তি ফিরিয়ে আনতে সক্ষম।

উঠান বৈঠকের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ