1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবীতে মানববন্ধন; স্থানীয়দের অংশগ্রহণে জোরালো জনমত, ৩০ ফুট প্রশস্ত সড়ক চাই - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবীতে মানববন্ধন; স্থানীয়দের অংশগ্রহণে জোরালো জনমত, ৩০ ফুট প্রশস্ত সড়ক চাই

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ মরিয়মনগর গাবতল ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: বখতিয়ার। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন মরিয়মনগর গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে নির্মাণ করা হোক

তারা আরও বলেন “সড়কটি প্রশস্ত করা গেলে শুধু যান চলাচল স্বাভাবিক হবে না বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় নতুন গতিশীলতা আসবে। উন্নয়ন ত্বরান্বিত হবে পুরো অঞ্চলে

অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো: মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন তাঁরাও একই দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী শ্রমিক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবমিলিয়ে সহস্রাধিক জনসাধারণের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজাগরণে — রাঙ্গুনিয়া –প্রতিনিধি- ইমরান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ