1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যশোরে বাঘারপাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

যশোরে বাঘারপাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

[যশোর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান]

বাঘারপাড়া উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন তরুণ বিজ্ঞ আইনজীবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ওলিয়ার রহমান, সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বলেন, “ইসলামী শ্রমিক আন্দোলন কেবল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন নয়; এটি সমাজে ন্যায়ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার এক অবিচ্ছেদ্য অংশ। শ্রমিক শ্রেণির ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান বৈষম্যপূর্ণ ব্যবস্থার পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছে। আল্লাহর দেওয়া ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

এর আগে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার সভাপতি মো: মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আইয়ুব হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ