1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে মামলার তদন্ত প্রতিবেদনে অস্পষ্টতা: ইউএনওকে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে মামলার তদন্ত প্রতিবেদনে অস্পষ্টতা: ইউএনওকে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

(তদন্ত প্রতিবেদনে আদালতের অসন্তোষ, পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ)

দিনাজপুরের বিরামপুরে একটি মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন-কে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, (বিরামপুর) দিনাজপুর।

আদালতের আদেশে বলা হয়, ইউএনও কর্তৃক আদালতে প্রেরিত তদন্ত প্রতিবেদনটি “অস্পষ্ট” এবং আদালতের পূর্ববর্তী নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রতিবেদনে সাক্ষ্যগ্রহণ, ঘটনাস্থলের বিবরণ ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততা বিষয়ে পর্যাপ্ত তথ্য অনুপস্থিত বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে আদালত আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখে মামলার পরবর্তী শুনানিতে ইউএনওকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে ইউএনও নুজহাত তাসনীম আওন আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন।

মামলাটি সি.আর. ১৬২/২০২৫ নম্বরে চলমান রয়েছে, যেখানে অভিযোগকারী মো. সিরাজুল ইসলাম এবং বিবাদী হিসেবে রয়েছেন মো. আরিফুল ইসলামসহ দুইজন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আদালতের এই আদেশের অনুলিপি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার (রংপুর), জেলা প্রশাসক (দিনাজপুর) এবং উপজেলা নির্বাহী অফিসার (বিরামপুর)–এর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ