1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বটিয়াঘাটা সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বটিয়াঘাটা সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

এস এম বিপ্লব স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় খুলনার বটিয়াঘাটা থানার মোড়ে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বাগেরহাটের ভোরের চেতনার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক ইন্দ্রজিৎ ঠিকাদার,বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম- আহবায়ক তরিকুল ইসলাম ও সোহরাব হোসেন মুন্সী।সাংবাদিক ইমরান হোসেন,আলমগীর হোসেন বুলবুল।এসময় উপস্থিত ছিলেনসাংবাদিক রতন কুমার সাহা , এস এম ভুট্টো,আসাদুজ্জামান উজ্জ্বল,তরিকুল ইসলাম গাজী, অরূপ জোয়াদ্দার,শাহাবুদ্দিন দোলন,পরাগ রায়,শেখ রাসেল,সাংবাদিক শুভ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টস মিডিয়া পত্রিকার সাংবাদিক গন। বক্তারা বলেন,মাদকের বিরুদ্ধে সংবাদ করার কারণে সম্প্রতি বাগেরহাটের জাতীয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা সহ সারা দেশে যে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।নতুন আইন প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।অন্যথায় বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিক সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের একত্রিত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।এদেশে মাদকের রমরমা ব্যাবসা চলছে বলে বিভিন্ন বকাটেরা সহ স্কুল কলেজের-ছাত্র-ছাত্রীরা মাদকের উপর আসাক্ত হচ্ছে।ফলে দেশে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েই চলেছে।অনেক জায়গায় দেখা যায়,মাদকের কারণে সন্তান পিত-মাতাকে মারধর করছে।তাই দেশে যে সকল মাদক ব্যাসায়ী আছে এবং তাদের যে রাজনৈতিক নেতারা প্রটেকশন দেয় তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।তাদের বিরুদ্ধে যে সকল মামলা হয় সে সকল মামলার বিচার যেন দ্রুত হয় তার দাবি জানান।

দেখা যায়,মাদক ব্যাবহার ও ব্যাবসায়ীদের গ্রেফতারের কিছু দিন পরেই আবার জামিনে মুক্ত পায়।পুলিশ যে সকল মামলা করে তাদের সেসকল মামলার মধ্যে কিছু ফাঁক থাকে,আর ঐ ফাঁক দিয়ে অপরাধীরা সহজে বের হয়ে আসে।তাই এসকল বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ