1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে বীররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে বীররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘বীররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা ও তার সহযোগী প্রতিষ্ঠান মাহ্ফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সমস্যার সমাধান আশু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোঃ হুমায়ুন কবীর জালাল মাস্টার , সভাপতি মোঃদেলোয়ার হোসেন হানিফ সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ মোঃ মোফাজল হোসেন, মোঃ মুজিবু রহমান, মোছাঃ নাজমুন নাহার, মোঃ মীর শাহীন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সকলের মতামতে প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা মোঃ ইউনুছ আলী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ও নাজমুন্নাহার ওমরাহ পালন করার জন্য (১১ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন। সকলের আলোচনা ও পরামর্শে ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম। তিনি সকলের সার্বিক সহযোগীতা ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যানে সকলের কাছে দোয়া প্রত্যাশী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ