1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার প্রসার ও দক্ষ মুয়াল্লিম (শিক্ষক) তৈরির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাসব্যাপী “মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত-

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালিমুল কোরআন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোঃ আবু রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—পবিত্র কোরআন শেখা ও শেখানো সবচেয়ে মহৎ কাজ। সমাজে ইসলামী চেতনা জাগ্রত করতে কোরআনের আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এজন্য প্রয়োজন যোগ্য মুয়াল্লিম তৈরির। তালিমুল কোরআন ফাউন্ডেশনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন—কোরআন শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। যারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, তারা ভবিষ্যতে সমাজে ইসলামী শিক্ষার প্রকৃত বার্তা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পাঁচবিবি উপজেলা শাখার সহকারী উপদেষ্টা বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম, মোঃ আলতাফ হোসেন মাষ্টার, মাওলানা সামছুল আলম মাষ্টার, উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, পৌর শাখার উপদেষ্টা মোঃ আবুল বাশার, গোলাম রব্বানী এবং প্রশিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইহাইয়া প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—কোরআন শিক্ষা সহজ ও আকর্ষণীয় করার জন্য তালিমুল কোরআন ফাউন্ডেশনের ভূমিকা অনন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে মুয়াল্লিমগণ কোরআন শিক্ষা প্রদানে দক্ষ হয়ে উঠবেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ