1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে ৪ লাখের বেশি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে ৪ লাখের বেশি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়েও শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এটি চলবে টানা ১৮ কার্যদিবস। এই সময়ে জেলার ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।

তিনি জানান, ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। যেসব শিশুর জন্মসনদ নেই বা যারা স্কুলে যায় না, তাদের জন্য তাৎক্ষণিকভাবে ‘হোয়াইট তালিকা’ তৈরি করে টিকা দেওয়া হবে। টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে অনলাইনে।

সিভিল সার্জন আরও জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই টিকাদান কর্মসূচি শিশুর স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ