1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মিথ্যা সংবাদের প্রতিবাদে নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য গোলাম শাহনাওয়াজের প্রতিবাদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিথ্যা সংবাদের প্রতিবাদে নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য গোলাম শাহনাওয়াজের প্রতিবাদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মিথ্যা সংবাদের প্রতিবাদে নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য গোলাম শাহনাওয়াজের প্রতিবাদ

হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম শাহনাওয়াজ সম্প্রতি তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন,বিগত শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল নির্বাচনের সময় ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমার সম্মানহানি করার চেষ্টা চলছে। বিশেষ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় আমার নামে ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

তিনি আরও বলেন,আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সৈনিক। বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেও কখনো দলীয় ভাবমূর্তি নষ্ট করে এমন কাজ করিনি। অথচ কিছু কুচক্রী ব্যক্তি ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনমনে বিভ্রান্তি ছড়াতে বেপরোয়া হয়ে উঠেছে।

গোলাম শাহনাওয়াজ এসব সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন,এই অপপ্রচার শুধু আমার ব্যক্তিগত মর্যাদাকেই আঘাত করেনি, বরং দলের সুনামকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে।

তিনি সাতক্ষীরা জেলা বিএনপি ও শ্যামনগর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেষে তিনি বলেন, সত্য একদিন প্রকাশ হবেই। আমি দলে ছিলাম, আছি, থাকব—জিয়াউর রহমানের আদর্শই আমার পথপ্রদর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ