
আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নওগাঁ জেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিবিরের সভাপতি জনাব আব্দুর রাকিব। আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা শিবিরের অফিস সম্পাদক মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি আজফারুল হক, প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ, এবং বায়তুলমাল সম্পাদক সাকিব আল হাসান। দোয়া পরিচালনা করেন বায়তুলমাল সম্পাদক সাকিব আল হাসান।
বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ একজন মেধাবী ও আদর্শিক ছাত্র ছিলেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে এবং ভারত-বিরোধী একটি পোস্ট দেওয়ার কারণে অন্যায়ভাবে তাঁকে নির্যাতন করে হত্যার করা হয়। তাঁকে ‘শিবির’ ট্যাগ দিয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তা ছিল মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বর আঘাত। বক্তারা আরও বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীন চিন্তা, মত ও বাকস্বাধীনতার প্রতীক। তাঁর শাহাদত অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।