1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বৈধ বালু ব্যবসায় চাঁদাবাজদের দমন: সাঘাটায় ট্রাক থেমে গেছে হুমকিতে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৈধ বালু ব্যবসায় চাঁদাবাজদের দমন: সাঘাটায় ট্রাক থেমে গেছে হুমকিতে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

মো: শুভ ইসলাম ‎গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাঘাটার মহিমাগঞ্জ ইউনিয়নের সতিতলা এলাকায় বৈধ বালু ব্যবসায়ীরা চাঁদাবাজদের হুমকির কারণে কার্যত থমকে গেছে। স্থানীয় ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা (৬৬) জানিয়েছেন, সরকারের অনুমোদিত বৈধ কাগজপত্র থাকলেও কিছু প্রভাবশালী চক্র তার ব্যবসা বন্ধ করতে হত্যার হুমকি দিচ্ছে।

‎এই হুমকির কারণে প্রায় ৫০টি ট্রাক বালুর বেডে আটকা পড়েছে এবং ট্রাকচালকরা নিরাপত্তাহীনতার কারণে মাঠে যেতে পারছেন না। মোস্তফা জানিয়েছেন, প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

‎স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার গভীর রাতে কিছু দুর্বৃত্ত ট্রাকচালকদের আটক করে হুমকি দিয়েছিল, পরদিন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ব্যবসায়ী মোস্তফা বুধবার সাঘাটা আর্মি ক্যাম্প ও সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

‎সাঘাটার সচেতন মহল মনে করছেন, বৈধ ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি অব্যাহত থাকলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ শ্রমজীবীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। প্রশাসনের তৎপর হস্তক্ষেপ ছাড়া সাঘাটার বৈধ বালু ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ