1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুর সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সংশ্লিষ্টদের - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বিরামপুর সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সংশ্লিষ্টদের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যমে “বিরামপুর সেটেলমেন্ট অফিসে পর্চা ও নকশা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি” এবং “মাঠ জরিপের নামে অর্থ আদায়” সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদে যাদের ‘দালাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সাথে কথা বলে জানা যায়—তারা কোনোভাবেই দালাল নন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলায় মাঠ বদর আমিন (জরিপ সহকারী) হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে অন্য উপজেলায় কাজ না থাকায় নিজ এলাকায় ভূমি মাপযোগ সংক্রান্ত কাজে সহযোগিতা করেন। তারা জানান, ভূমি বিষয়ে আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা আছে। অনেক সময় ভূমি মালিকরা বিভিন্ন সমস্যায় পরামর্শ নিতে আমাদের কাছে আসে। প্রয়োজন হলে আমরা তাদের সাথে সেটেলমেন্ট অফিসে যাই এটা কোনো অবৈধ কাজ নয়।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কয়েকজন সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত আফজাল বলেন, আমি সেটেলমেন্ট অফিসের কোনো কর্মচারী নই। পর্চা বিক্রি বা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অন্যদিকে, যাদের বক্তব্য সংবাদে ‘ভুক্তভোগী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তাদের দাবির সত্যতা যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের সামাজিক ও পেশাগত সম্মানহানি ঘটেছে।

সেটেলমেন্ট অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অফিসে সরকারি নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ীই পর্চা ও নকশা সরবরাহ করা হয়, এবং এর বাইরে কোনো অর্থ আদায়ের প্রশ্নই আসে না।তারা বলেন, আমরা স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করে থাকি। এমন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো দুঃখজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ