1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

বুধবার বিকেলে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার সময় দ্বীপপুর ইউনিয়নে ধান বোঝাই ভ্যানের ধাক্কা এবং চাপায় বাসুপাড়া ইউনিয়নে আমির সহ অত্র ইউনিয়নের মামুনুর রশিদ নামের একজন কর্মী গুরুতর আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে জামায়াতের কর্মী মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় আহত ইউনিয়ন আমির বর্তমান সুস্থ রয়েছেন। নিহত ওই জামায়াত কর্মীর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামে। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রাতেই নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির
ডাক্তার আব্দুল বারী। জামায়াত কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেন। এ সময় তার সাথে জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ