1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা ও চেক বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা ও চেক বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি

“আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি-সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার।

৮ অক্টোবর, বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মেঘমালা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কন্যাশিশু ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিনটিকে স্মরণীয় করে রাখতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ছয়টি মহিলা সমিতিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়, যা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়ক হবে বলে আশা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ