1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী:

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বাংলা – জার্মান সম্পীতি মধুপুর শাখার সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই অক্টোবর) সকাল ১১ টায় দিকে উপজেলা পারিষদের সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপত্বিতে “জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, নির্বাচন অফিসার জিনাত আরা , তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা সোহানা বিলকিস সহ নারী সংগঠনের নারী সদস্য ও শিশু শিক্ষার্থীরা।
এ সময় ব্যক্তারা বলেন, একটা সময় ছিল যখন কন্যা শিশুর চেয়ে, পুত্র শিশুকে বেশি করে চাইত, তাদের পিতা ও মাতারা। কন্যা শিশু জন্মগ্রহণ করলে, পিতা ও মাতা বেশি খুশি হত না। কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে পরিবারে বেশি করে গুরুত্ব দেয়া হত। কন্যা শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা আরও বলেন, কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যা ও শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব বলে জানান তারা। আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ