1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাছুয়ায় ইসলামী আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাছুয়ায় ইসলামী আন্দোলনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সানাউল্লাহ আস সুদাইস বরিশাল প্রতিনিধিঃ

কেন্দ্র ঘোষিত সংখ্যা-আনুপাতিক (পি.আর.) পদ্ধতি সংস্কার ও দৃশ্যমান বিচার বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গাছুয়া ইউনিয়নের বিভিন্ন বাজার, ঘাট ও দোকানপাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার মাওলানা নেছার উদ্দিন সিকদার বলেন, “সংখ্যা-আনুপাতিক (পি.আর.) পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।”

দফতর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার মোঃ বেলায়েত হোসেন বলেন, “দৃশ্যমান বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে স্থায়ী শান্তি ফিরবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।”

সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার মোঃ হাবিবুল্লাহ ফিরোজ বলেন, “গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে পি.আর. সংস্কার সময়ের দাবি।”

জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার মাস্টার মোঃ জাকির হোসেন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।”

সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার মাওলানা মোহাম্মদ আবু তাহের বলেন, “যুব সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। ইসলামী মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে।”

সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার মোহাম্মদ আল আমিন বলেন, “আমরা এমন একটি নির্বাচন ব্যবস্থা চাই যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি।”

সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান ইজহারী বলেন, “পি.আর. পদ্ধতি বাস্তবায়িত হলে প্রকৃত জনপ্রতিনিধিরাই নির্বাচিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার হাফেজ মোঃ রফিকুল ইসলাম বলেন, “জনগণের মাঝে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা আমাদের দায়িত্ব।”

সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাছুয়া ইউনিয়ন শাখার হাফেজ মোঃ শাখাওয়াত বলেন, “ছাত্র সমাজই দেশের পরিবর্তনের অগ্রদূত। ন্যায্য ভোটব্যবস্থার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি গাছুয়া ইউনিয়ন শাখার হাফেজ মোঃ সাজেদুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মসূচি জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।”

বক্তারা বলেন, “সংখ্যা-আনুপাতিক (পি.আর.) পদ্ধতির সংস্কার ও দৃশ্যমান বিচার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ