
কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়ঃ
কচুয়ার পাথৈরে এক হিন্দু পরিবারকে ঘর নির্মান করার জন্য “”টিন”” উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি। ৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বিশিষ্ট সমাজ সেবক এবং বাংলাদেশ জামায়াত ইসলামি ঢাকা মহানগরীর নেতা ইঞ্জিনিয়ার আঃ রহিম এর উদ্যোগে ও বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন এর তত্ত্বাবধানে ২নং পাথৈর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বড়দৈলের বাসিন্দা “জদু চন্দ্র পাল” নামক অসহায় এক হিন্দু ব্যক্তিকে এ উপহার প্রদান করা হয়।
উপহার প্রদানকালে ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত মানবতার কল্যাণে কাজ করে যায়। আর আমাদের আমিরে জামায়াত “”যাকে মানবতার ফেরিওয়ালা”” বলা হয়। তিনি তার সমস্ত কর্মীদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমরা কোন জাতী বা ধর্ম চিন্তা না করে “” জদু চন্দ্র পাল””এর অসহায়ত্বের কথা আমাদের কাছে পৌছলে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যেন আমাদের এই সহযোগিতা কবুল করেন।
এ ব্যাপারে জদু চন্দ্র পাল আবেগে আপ্লুত হয়ে বলেন,আমি অনেকদিন যাবত অনেক নেতার পেছনে ঘুরেছি এক বান টিনের জন্য। কিন্তু কেউ আমাকে কোন সহযোগিতা করেনি। যখন আমি জামায়েত নেতা ৫নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন মজুমদারকে বললাম তখন তিনি আমাকে আশ্বাস দিলেন এবং তার আশ্বাস অনুযায়ী আজকে আমি “” টিন””পেয়েছি। “” টিন”” পেয়ে আমি এবং আমার পরিবার খুবই খুশি এবং আনন্দিত। আমি আশা করছি জামায়াত ইসলামি যদি তাদের এরকম সামাজিক কাজের ধারা অব্যাহত রাখে তাহলে অবশ্যই দেশের মানুষ আগামী দিনে তাদেরকে দেশ পরিচালনা দায়িত্ব দেবে।
এ সময় এক হিন্দু মহিলা বলেন আমরা জামায়াত ইসলামী সম্পর্কে যা জানতাম সেটা ছিল মিথ্যা এখন যা দেখছি এটাই সত্যি। জামায়াত ইসলামি এত ভালো সেটা আমরা আগে জানতাম না। আশা করছি আগামী দিনে যদি আমরা কাউকে নির্বাচিত করি তাহলে অবশ্যই জামায়াত ইসলামিকে নির্বাচিত করব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামি ২নং পাথৈর ইউনিয়ন এর আমির মাওলানা শহিদুল্লাহর,সেক্রেটারী সাংবাদিক আবু ইউসুফ উদয়, সহকারী সেক্রেটারী নুরে আলম সিদ্দিকী, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সহ আরও অনেকেই।