1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যশোরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ, - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ,

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ,
(যশোর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান)
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার মহোদয়ের।

ইং ০৮/১০/২০২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি,যশোরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় কন্যাশিশু দিবস আমাদের সমাজে নারী ও কন্যাশিশুর অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার এক মহামঞ্চ। আজকের এই দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি — আমাদের সমাজকে এমনভাবে গড়ে তুলব, যেখানে নারী ও পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।

আমরা প্রায়ই দেখি, অনেক নারী ডিপ্রেশনে ভোগেন — কারণ তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করেন। আমি বলতে চাই, ডিপ্রেশন বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হলো শারীরিকভাবে সক্রিয় ও সুস্থ থাকা। প্রতিদিনের জীবনে কিছু সময় ব্যায়াম, হাঁটা, বা মনকে প্রশান্ত রাখার কাজে যুক্ত থাকা অত্যন্ত জরুরি।

তাছাড়া, নিজের অধিকারের কথা বলা একেবারেই অপরাধ নয় — বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। যদি কোনো সমস্যা থাকে, তা গোপন না রেখে এমন কারও সাথে ভাগ করে নিন যার কাছে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন — সেটা হতে পারে পরিবার, বন্ধু, সহকর্মী, কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তি।

আমরা চাই, আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত হবে।

নারী বা পুরুষ কেউই একা নয় — একে অপরের সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যেতে হবে।
তবেই আমরা গড়ে তুলতে পারব এক মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইরুফা সুলতানা, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,যশোর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব সাধন কুমার দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ