1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
নওগাঁর মান্দায় “আমি কন্যাশিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং গণ উন্নয়ন কেন্দ্র মান্দা শাখার সহযোগীতায় মান্দা উপজেলায় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় কন্যাশিশু দিবস উপলক্ষে এক র্্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মান্দা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।

আলোচনা সভায় তিনি বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়, কন্যাশিশু অবহেলার পাত্র নয় । পুরুষদের পাশাপাশি মেয়েরাও অনেক কাজ করে। কন্যা শিশুকে অল্প বয়সে বিবাহ দিয়ে তার জীবনকে ধ্বংস করবেন না। বাল্যবিবাহ বন্ধ করি কন্যা শিশুকে স্বাস্থ্য সুরক্ষা দিই।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা‌ সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, তথ্য আপা সিরাজুম মুনিরা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার মহিলা বিষয়ক স্বেচ্ছাসেবী ৫ টি সমিতির সদস্যদের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।

এতে অংশগ্রহণ করেন সূর্য সেনা ফোরাম, মেহনতী ফোরাম, শান্তি ফোরাম, ইছামতি ফোরাম ও বন্ধু মহিলা উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ