1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভোলাহাটে সাপে কেটে দুইজনের মৃত্যু, এলাকাবাসীর দাবি,উপজেলায় ভ্যাকসিন বাধ্যতামূলক করতে হবে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলাহাটে সাপে কেটে দুইজনের মৃত্যু, এলাকাবাসীর দাবি,উপজেলায় ভ্যাকসিন বাধ্যতামূলক করতে হবে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গত কয়েকদিনে সাপে কেটে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে, এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) উপজেলার আলালপুর গ্রামের একজন এবং খাড়োবাটরা গ্রামের একজন সাপে কেটে মৃত্যুবরণ করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় বর্ষাকাল ও ফসল কাটার মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে নেই। ফলে সাপে কাটা রোগীদের দ্রুত চিকিৎসা দিতে সমস্যা দেখা দিচ্ছে।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলকভাবে মজুত রাখতে হবে। প্রয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নিয়মিত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।ভোলাহাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষজন বলেন, “সাপে কাটে গ্রামে, কিন্তু ভ্যাকসিন থাকে শহরে এটা যেন আর না হয়। আমরা চাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি চিকিৎসা পাওয়া যাক।”এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ