1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইসলামী ও কল্যানমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য এখন সময়ের দাবী; সাইফুল ইসলাম শহীদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ও কল্যানমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য এখন সময়ের দাবী; সাইফুল ইসলাম শহীদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

মোঃ আল আমিন
দেবিদ্বারে (কুমিল্লা) জেলা প্রতিনিধি।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, ইসলামী ও কল্যানমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবী। দেশের জনগন ইসলামী দলগুলোকে একই প্লাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ জামায়েতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানুষের তৈরী করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দূর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামী দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরী করতে না পারে সে ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।

দেবিদ্বার উপজেলা জামায়েতের সেক্রেটারী অধ্যাপক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় ও উপজেলা জামায়েতের আমীর অধ্যাপক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী লোকমান হাকিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী মাওলানা রাশেদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা সভাপতি মোঃ পারভেজ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা সহ সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর জামায়েতের আমীর ফেরদৌস আহমেদ ও দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ওবাইদি প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ