1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হরিপুরে বন্য পশু-পাখির অভয়াশ্রমে ভেষজ চারা রোপণ। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হরিপুরে বন্য পশু-পাখির অভয়াশ্রমে ভেষজ চারা রোপণ।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নয়ন হোসেন হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকারে হরিপুর উপজেলার নলাহার (পুকুরপাড়) এলাকায় অনুষ্ঠিত হয়েছে “বন্য পশু-পাখির অভয়াশ্রমে ভেষজ চারা রোপণ কার্যক্রম”।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন হরিপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ (ইউএনও)। তাঁর দূরদর্শী ও প্রেরণাদায়ক উদ্যোগে এ অঞ্চলে বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তোলার কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

আয়োজনে ছিল পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’, সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, হরিপুর, ঠাকুরগাঁও।
কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, পরিবেশপ্রেমী তরুণ, ও এলাকাবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের চারা রোপণ করেন, যার মধ্যে ছিল নিম, তুলসী, অর্জুন, অশোক, আমলকীসহ নানা প্রজাতি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই এমন উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। ভেষজ গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি মানুষ ও প্রাণী—উভয়ের জন্যই উপকারী।”

এই উদ্যোগের মাধ্যমে হরিপুরের নলাহার এলাকা ধীরে ধীরে এক অনন্য অভয়াশ্রমে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ