1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রায়পুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ১৫ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটর সাইকেলের চাকায় মায়ের ওড়না পেঁছিয়ে এ দুর্ঘটনা ঘটে।এ সময় মোটরসাইকেলচালক শিশুর প্রবাস ফেরত পিতা ও পেছনে বসে থাকা মা ও পড়ে গিয়ে আহত হয়েছেন।শিশুর মা-বাবা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত শিশুর নাম জান্নাতুল (১৫ মাস)। শিশুর পিতা শিপন হোসেন ও তার মা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সোনাপুর ইউপির ৮ নাম্বার ওয়ার্ডের জালাল উদ্দিন বেপারি বাড়ির প্রবাস ফেরত শিপন হোসেনের একমাত্র মেয়ে। রাতে এশার নামাজের পর জানাজা শেষে শিশু জান্নাতুলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, প্রবাস ফেরত শিপন মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে তার স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এ সময় মোটরসাইকেলের সামনে বসে থাকা শিশু জান্নাতুলও ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে শিশুকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ