1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ (৫৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই পঙ্কজ ঘোষ, এসআই আলমগীর হোসেন, ও এসআই ছিদ্দিক আহম্মেদ বাবুল সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে সাচনা বাজার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা গেছে, ইকবাল আল আজাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলা নং-০৯, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫ অনুসারে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ইকবাল আল আজাদ জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা এবং জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদ এর ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিশেষ ক্ষমতা আইনে ইকবাল আল আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ