1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে ৮ বছর বয়সে কোরানে হাফেজ রাদিফ, উপহার পেল বাইসাইকেল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে ৮ বছর বয়সে কোরানে হাফেজ রাদিফ, উপহার পেল বাইসাইকেল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রায়পুর শহরের একটি অনাবাসিক কুরআন শিক্ষা প্রতিষ্ঠান হাফেজি মাদ্রাসা থেকে পবিত্র কোরানে নাজেরা-সহ মাত্র ১৭ মাসে পূর্ণাঙ্গ হাফেজ হয়েছেন ৮ বছরের শিশু রাদিফ আল হাসান। তার বাবা মো: হারুনুর রশিদ চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে ৩ নং চর মোহনা ইউনিয়নের বাসিন্দা।

তার এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে তাকে উপহার হিসেবে ১টি নতুন বাইসাইকেল দেওয়া হয়। রাদিফ পড়াশোনা করছেন রায়পুর বাসটার্মিনাল এলাকার শামছুন নেছা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসায়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অনাবাসিক।

দুই বছর আগে মাত্র ২৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল মাদ্রাসাটি। বর্তমানে মাদ্রাসাটিতে নাজেরা, হিফজ ও শুনানী বিভাগে প্রায় ২৫ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। সাধারণত হিফজ বিভাগসম্পন্ন মাদ্রাসাগুলো আবাসিক হয়। কিন্তু অনাবাসিক পরিবেশে থেকেও নাজেরাসহ মাত্র ১৭ মাসের মধ্যে ৮ বছর বয়সী শিশু রাদিফের হিফজ সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানটির জন্য এক বড় অর্জন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের কুরআনে হাফেজ হলেই শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার হিসেবে দিয়ে থাকি। আর এই অর্জন আমাদের পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থীর একাগ্রতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ খান। এ সময় আরও কয়েকজন শিক্ষার্থীকে ছবক দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ