1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যশোর-নড়াইল মেইন রোডের সাথে সংযুক্ত বসুন্দিয়া সড়কের বেহাল দশা গর্তে ভরা কাদা পানি, জনদুর্ভোগ চরমে — দেখার কেউ নেই - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর-নড়াইল মেইন রোডের সাথে সংযুক্ত বসুন্দিয়া সড়কের বেহাল দশা গর্তে ভরা কাদা পানি, জনদুর্ভোগ চরমে — দেখার কেউ নেই

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান এর ভিডিও চিত্রে যশোর-নড়াইল মেইন রোডের সাথে সংযুক্ত বসুন্দিয়া সড়কের সংযোগস্থলের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। রাস্তাজুড়ে বড় বড় গর্ত, কাদা ও জমে থাকা নোংরা পানিতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।

সড়কটি যেহেতু সরাসরি খুলনা ও যশোরের মেইন রোডের সাথে যুক্ত, তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগপথ। প্রতিদিন শত শত মানুষ, পণ্যবাহী ট্রাক, ভ্যান ও রিকশাভ্যান চলাচল করে এই পথে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যেরও প্রধান মাধ্যম এই সড়কটি।

স্থানীয় দোকানদার ও বাসিন্দারা জানিয়েছেন, “একটু বৃষ্টি হলেই পুরো সংযোগস্থলটি কাদা পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল করা তো দূরের কথা, হেঁটে পার হওয়াও দুঃসাধ্য হয়ে পড়ে।”

বহুবার স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগে অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এদিকে, রাস্তার এই সংযোগ স্থলের বেহাল দশার কারণে পণ্য পরিবহন ও দৈনন্দিন বাণিজ্য কার্যক্রমেও বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগস্থলের সংস্কার কাজ শুরু করে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ