1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানুষের তৈরি আইন দিয়ে দূর্নীতি ও অনিয়ম বন্ধ করা যাবে না; সাইফুল ইসলাম শহীদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানুষের তৈরি আইন দিয়ে দূর্নীতি ও অনিয়ম বন্ধ করা যাবে না; সাইফুল ইসলাম শহীদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা:

০৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৬ নং কাশারিখোলা ওয়ার্ডে আগামী নির্বাচনকে পরিচালনা করার লক্ষ্যে একটি বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আব্দুল হাকিম খানের সভাপতিত্বে, তৌহিদুর রহমান মাস্টারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বারের গণ মানুষের নন্দিত নেতা আগামী সংসদ নির্বাচনে, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন, আদর্শিক নেতৃত্ব ছাড়া উন্নত রাষ্ট্র ও উন্নত দেবিদ্বার গড়ে তোলা সম্ভব নয়।
মানুষের তৈরি আইন দিয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা যাবে না। জামায়াত ক্ষমতায় আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ সিন্ডিকেট ও দখলদারিত্ব বন্ধ করা হবে। মানুষ সুখ শান্তিতে ও অধিক নিরাপত্তায় উন্নত জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় বরাদ্দের সবটুকু অর্থই জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ