1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগমগঞ্জে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয় - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বেগমগঞ্জে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে শুধু মাত্র ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সামনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সমাজসেবা কর্মকর্তা ও তার অফিসের তিনজন কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ও শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুর রেজ্জাকসহ উপজেলায় সেবা নিতে আসা এক নারী, মুক্তিযোদ্ধা অফিসের জিন্নাহ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন মাত্র ২জন প্রবীণ।

এই নিয়ে উপজেলা তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই এ নিয়ে সমাজসেবা কর্মকর্তাকে দায় করেছেন।

একজন প্রবীণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের আগে কেউ কিছু বলেনি। আমরা অন্য অফিসে কাজের জন্য এসেছি। কিন্তু পরে হঠাৎ করে প্রবীন দিবসের র‍্যালিতে ডেকে এনে দাড়িয়ে দেয়।

বেগমগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা
নাছরুল্যাহ আল মাহমুদ বলেন সরকার দিবস পালন করতে বললেও দিবস পালনে উপজেলায় সরকারি কোন তহবিল না থাকায় আমরা যথাযথ দিবস পালন করতে পারি না।

সাংবাদিকদের তিনি বলেন এমনকি আজকের দিবস পালনের যে ব্যানার হয়েছে তাও আমার পকেটের টাকা দিয়ে করেছি।

এমন অবস্থা সরকারি বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করলেও প্রবীন অর্থাৎ সমাজের শেষ বয়সের মানুষদের কে নিয়ে দিবস পালনে কোন অর্থ বরাদ্দ না থাকায় তাদের প্রতি সমাজের মানুষের দায়বদ্ধতা কোথায় কি ঠেকলো,,?
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রবীণদের বাদ দিয়ে প্রবীণ দিবসের আয়োজন করা শুধু অবহেলা নয়, এটি প্রবীণ সমাজের প্রতি চরম অসম্মান।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ