1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথঅভিযানে আটক ৪ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথঅভিযানে আটক ৪

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

এম. শাহাবুদ্দিন রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকালে উপজেলার পুরান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামের মুনসুরের ছেলে জিল্লুর রহমান (৫০), কুহাড় গ্রামের রিয়াজুলের ছেলে সিরাজুল (৪০)
ও পবা উপজেলার মাথুরার আমিরের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও বড়আমগাদী মৃত হোসেন মন্ডলের ছেলে বেলাল উদ্দিন (৩২)

যৌথ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে আমাদের একটি টিম কাজ করছেন। দুর্গাপুরে কোথাও মাদক ক্রয়- বিক্রয়ের হলে তা নিয়ন্ত্রণে সবরকম তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ