1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আনিসুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাস রিয়াত জাহান বর্ষা, ও জেলা তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে এই টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা সরকারের ইপিআই কর্মসূচির আওতায় বাস্তবায়িত হবে।

বক্তারা গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান, জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে এই মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ