কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়ঃ
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামির জনসংযোগ অভিযান পরিচালিত হয়েছে।সকল মানুষের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াত পৌছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম এর এই আয়োজন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতী অভিযান পরিচালিত হয়। গতকাল ৭ অক্টোবর সোমবার বিকাল ৩টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৪নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাজারের সকল জায়গায়, উত্তর পালাখাল মোড় এবং সর্বোশেষ সফিবাদে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ গনসংযোগ কার্যক্রম শেষ হয়। পুরো গনসংযোগে উপস্থিত থেকে প্রতিটি দোকানে দোকানে গিয়ে দাওয়াত ও সংগঠনের দাওয়াত তুলে ধরেন এবং সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। সংক্ষিপ্ত সমাবেশে আবু নছর আশরাফী বলেন ভোটার যারা আছেন তারা তাদের ভোটের মাধ্যমে যদি একজন অসৎ লোক নির্বাচন করেন এবং তারা ক্ষমতায় গিয়ে যদি কোন রকম অনিয়ম করে তবে যারা তাকে নির্বাচিত করেছেন তারাও সেই অনিয়মের ভাগিদার হবে। আর যারা ভোট দিয়ে কোন ভালো মানুষ নির্বাচিত করবে। ঐ লোক ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে তার সেই ভালো কাজের জাজা ভোটারা অবশ্যই পাবে।তাই সবাইকে ভালো মানুষকে নির্বাচিত করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। এ সময় তার উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি। বাংলাদেশ জামায়াত ইসলামী ৪নং পালাখাল মডেল ইউনিয়ন এর সভাপতি প্রার্থী মাওলানা জসিম উদ্দিন।