1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হরিপুরে মহিলা দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হরিপুরে মহিলা দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও(হরিপুর)প্রতিনিধিঃ

আসন্ন মহিলা দল নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়েছে মহিলা দলের এক মতবিনিময় সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মৎ শাবানা পারভিন। এতে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির হরিপুর থানা উপদেষ্টা করিমুল স্যার, সহ-সভাপতি ইসমাইল, ৫ নং ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, ৫ নং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মজিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুবদল সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুলুদা সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মহিলা দলের আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কর্মক্ষম করতে হবে। স্থানীয় পর্যায়ে তৃণমূল নেত্রীদের অংশগ্রহণ ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক সদস্যকে আগামী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শেষে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ