1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার আশুলিয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারের আশুলিয়ায় এক তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায়।

আহত ফ্যাক্টরি ম্যানেজারের নাম তাওস খান জনি। তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন অ্যাপারেলস লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার।

আহতের ছেলে তানভীর খান তুহিন জানান, বিকেলে কারখানা থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বান্দু ডিজাইন এলাকায় পৌঁছালে একদল দেশীয় অস্ত্রধারী যুবক তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গতরাতে স্থানীয় আবু সামা মৃধাকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত তাওস খান জনি বলেন, “ওই এলাকার কয়েকজন আমাদের কারখানা থেকে জুট ব্যবসা করতে চেয়েছিল। আমি জুট না দেওয়ায় তারা আমাকে কুপিয়েছে।”

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ