1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

তমিজ উদ্দিন চৌধুরী,স্টাফ রিপোর্টার, ফেনীঃ

ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ০৬ অক্টোবর ২০২৫খ্রিঃ বিকেলে ফেনী মডেল থানার সামনে হতে বড় মসজিদ এবং ট্রাংক রোেড জিরো পয়েন্ট হতে ইসলামপুর রাস্তার মাথা পর্যন্ত এলাকায় ফুটপাত এবং ফুটপাতের পার্শ্ব সড়কে বসানো অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় শহরের ফুটপাত ও সড়কে জনসাধারণের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক তদারকিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব নিশাত তাবাসসুম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ