1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরে এতিম শিশু নিখোঁজ: পরিবার বলছে, “ওকে ফিরিয়ে দিন” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে এতিম শিশু নিখোঁজ: পরিবার বলছে, “ওকে ফিরিয়ে দিন”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাট খোলার চর গ্রামে মোঃ তাইফ প্রামানিক নামে এক এতিম শিশু গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন, হঠাৎ করেই সে বাড়ি থেকে বের হয় এবং তারপর থেকে আর ফিরে আসেনি।

পরিবারের সূত্রে জানা গেছে, নিখোঁজ তাইফ প্রামানিক মৃত মোঃ চুন্নু প্রামানিকের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবারের একমাত্র ভরসা ছিল এই শিশুটি। দুই দিন ধরে তাকে না পেয়ে পরিবার ও এলাকাবাসী দিশেহারা অবস্থায় রয়েছেন।

“আমরা চারদিক খুঁজেছি, আত্মীয়-স্বজনদের বাড়িতেও দেখেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাচ্ছি না,” বলেন তাইফের এক স্বজন।

নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিশুটির সন্ধানে পরিবার ও এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

যে কেউ শিশুটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
📞 ০১৭৫৪-৬৩৬৯২০

পরিবারটি তাইফের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ