1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়গঞ্জে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে পশ্চিম লক্ষীকোলা গ্রামে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকালে রায়গঞ্জ বাজার চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জহুরুল ইসলাম মীর বুল্লু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার গভীর রাতে তার বসতবাড়িতে স্থানীয় ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় তারা ধারালো হাসুয়া ও রামদা নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়, হাত-পা বেঁধে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা ঘরের ট্রাংকের তালা ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। টাকা না দেওয়ায় এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় জহুরুল ইসলাম মীর বুল্লু রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনাটির ন্যায়বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, এই একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ