1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঘাটাইলে বজ্রপাতে পুড়ে গেল একাধিক দোকান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে বজ্রপাতে পুড়ে গেল একাধিক দোকান

জয়নাল আবেদীন তারেক: ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

জয়নাল আবেদীন তারেক: ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নের আমিনবাজারে বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে।
রবিবার রাতে (৫ অক্টোবর) উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঝরবৃষ্টির সময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আমিনবাজারের একটি জোট মিলসহ ৬ টি দোকান আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে গতকাল বিকালে ঝরবৃষ্টির সময় উপজেলার জামুরিয়া ইউনিয়নের ফুলহারা গলগন্ডা বিলে ভয়াবহ টর্নেডোর তান্ডবে ফসলের কিছু ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ