1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইলিশ রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ তজুমদ্দিন: জেলেদের হাতে ভিজিএফ চাল তুলে দিল জেলা প্রশাসক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইলিশ রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ তজুমদ্দিন: জেলেদের হাতে ভিজিএফ চাল তুলে দিল জেলা প্রশাসক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে নেতৃবৃন্দ।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লাখ ৪৩ হাজার ৪৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে মোট ৩ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার, ফলে প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে এ বরাদ্দের বাইরে রয়েছেন।

এর মধ্যে তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, “২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ