1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রত্যারক গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রত্যারক গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের মাধ্যমে প্রতারনা করে আমতলী উপজেলার গাজীপুর বাজারের আলতাফ খানের স্ত্রী গৃহবধূ লাইজু বেগমের নিকট থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সুজন হালাদার (২৪) এবং আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে আঃ রহমান (২৮) ও তার স্ত্রী সুমি (২২) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রত্যারনার অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া ৩ জন বিকাশ প্রত্যারককে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিকাশের মাধ্যমে প্রত্যারনা করার অভিযোগে দায়েরকৃত মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ