1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় আধিপত্য কে বিস্তার নিয়ে গ্রাম্য দু- গ্রুপের সংঘর্ষে আহত ১০ থেকে ১৫ জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় আধিপত্য কে বিস্তার নিয়ে গ্রাম্য দু- গ্রুপের সংঘর্ষে আহত ১০ থেকে ১৫ জন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে বেলা ৯ টার দিকে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের ছোট ভাই রামকান্তপুর গ্রামের কুদ্দুস তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সমর্থক ওসমান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ফজলুল তালুকদারের বাড়ির সামনে দেশি অস্ত্র ঢাল-কাতরা, ও সড়কি ভেলা ও ঈদ পাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০থেকে ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বাকিদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর বলেন, সংসার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোকজন পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমি। আমি কখনোই সংঘর্ষের পক্ষে ছিলাম না এখন নাই এবং ভবিষ্যতেও থাকবো না আমি এলাকায় শান্তি চাই এবং এলাকার সাধারণ জনগণকে শান্তিতে বসবাস করার জন্য যা কিছু করার প্রয়োজন ইনশাআল্লাহ আমি সবকিছু করব তারপরও কোন প্রকার সংঘর্ষ করতে দিয়ে দেব না আমি ইনশাআল্লাহ।

সালথা থানার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ