1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে প্রাণ গেলো ৫ বছরের শিশু ফারিহার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে প্রাণ গেলো ৫ বছরের শিশু ফারিহার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আন্ধার মানিকগ্রামে সোমবার সন্ধ্যা ৬ টায় মাদকাসক্ত বাবা ফারুক হোসেনের ধারালো দায়ের কোপে ফারিয়া সুলতানা(৫) নামের এক কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘাতক ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। ঘটনার সময় পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর গুরুতর আহত শিশুটিকে বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতককে আটক করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ